
গায়ে তেল মেখে চুরি করতে আসে রাসেল। বুধবার গভীর রাতে গৃহকর্তা সাইদুর রহমান চোরের উপস্থিতি টের পেয়ে যায়। শুরু হয় ধস্কাধস্তি। শরীরে তেল মাখার কারণে চোর রাসেল ধাপককে কোন ভাবেই ধরে আটকে রাখা যাচ্ছিল না। এক পর্যায়ে চোর নিজেই গৃহকর্তা সাইদুরকে নামে মুখে ঘুষি মেরে জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ততক্ষনে বাড়ির লোকজন ও গ্রামবাসি সজাগ হয়ে চোর রাসেলকে ধরে ফেলে এবয় গনধোলায় দেয়।
ঘটনাটি গটেছে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিডনের বংকিরা গ্রামে। আর চোর রাসেল চোরকোল গ্রামের মনোয়ার হোসেন ধাপকের ছেলে। স্থানীয় ইউপি মেম্বর শহিদুল ইসলাম মনসাদ জানান, বংকিরা গ্রামে মরহুম ইদ্রিস লস্করের ছেলে সাইদুর লস্করের বাড়িতে রাসেল বুধবার গভীর রাতে চুরি করতে প্রবেশ করে। ঘরের ছাদ বেয়ে চোর ঘরের মধ্যে ঢুকে টাকা ও ড্রেসিং টেবিলের তালা খুলে মালামাল চুরি করতে থাকে। তিনি বলেন, এ সময় চোরের উপস্থিতি পেয়ে পিছন থেকে পাজা করে ধরে গৃহস্থ সাইদুর। শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে চোর রাসেল গৃহকর্তার হাতে কামড় বসিয়ে নাকে মুখে কিল ঘুষি মারতে থাকে।
খবর পেয়ে বাড়ির অন্যান্য সদস্যরা এসে চোর রাসেলকে ধরে ফেলে। গ্রামবাসি জানায়, চোর রাসেল হোসেন দিনের বেলা কৃষিকাজসহ গরুর হগাড়ি দিয়ে ধার টানে। এই সুযোগে সে গৃহকর্তার খোঁজ খবর নিয়ে রাতে চুরি করে। গ্রামবাসি অভিযোগ করেন, গত কয়েক মাসে বংকিরা গ্রামের মাঠ থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার, নারীদের গহনা, ছাগল, গরু, বাইসাকেল, সাইকেল, ভ্যানগাড়ি ও নগদ টাকা চুরি হয়েছে। এসব চুরির সঙ্গে রাসেল জড়িত থাকতে পারে বলে তাদের আশংকা। এ বিষয়ে বংকিরা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আজিম উদ্দীন জানান, চুরির দায়ে আটক রাসেলকে সদর থানায় চালান দেওয়া হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই