1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আ’লীগের দুই গ্রুপের দ্বন্দে হরিণাকুন্ডুতে আবারো খুন

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩ ১০:৪৫ pm

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মান্দারতলা এলাকায় আওয়ামীলীগের দুই গ্রুপের সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে লুৎফর রহমান (৪০) নামে এক টাইলস মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত লুৎফর রহমান মান্দারতলা গ্রামের নায়েব মন্ডলের ছেলে। ঈদের ছুটতে বাড়ি এসে তিনি হত্যার শিকার হন। লুৎফর রহমান ঢাকার শাহবাগ এলাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন।

নিহতের স্ত্রী ভানু নেছা জানান, সোমবার সকালে তার স্বামী বাড়ি থেকে জোড়াপুকুরিয়া গ্রামে আত্মীয় মিয়াজুল ইসলামের বাড়িতে যান। সেখান থেকে বাড়ি ফেরার সময় মান্দারতলা গ্রামের ব্রীজ সংলগ্ন কাউসারের দোকানের সামনে পৌঁছালে ১৫/২০ জন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তাকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে ফেলে রেখে যান। গ্রামবাসি তাকে উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুজ্জামান সজীব জানান, ‘নিহতের শরীরে একাধিক ভোতা অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হরিণাকুন্ডু পৌরসভার জোড়াপুকুরিয়া ও মান্দারতলা গ্রামে আওয়ামীলীগের সাইফুল কমিশনার ও খবির উদ্দীনের দুইটি গ্রুপে রয়েছে। এই দ্বন্দের জেরে গত পহেলা এপ্রিল সাইফুল কমিশনার গ্রæপের সদস্য জোড়াপুকুরিয়া গ্রামের রবিউল ইসলাম খুন হন। সেই ঘটনার প্রতিশোধ নিতেই খবির গ্রæপের লুৎফর রহমানকে খুন করা হতে পারে বলে পুলিশের ধারণা। হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, ওই গ্রামে আওয়ামীলীগের দুটি পক্ষ রয়েছে। তাদের মধ্যে আধিপত্য বিস্তার ও দ্বন্দের কারণে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, সোমবার রাত ১০টা পর্যন্ত কোন মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা যায়নি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ