1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঈদের নামাজে কথা কাটাকাটি, সংঘর্ষে যুবক নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩ ১:৫২ pm

কিশোরগঞ্জ, প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের নামাজ আদায়ের সময় কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার জিরানী ইউনিয়নের বীরকাটিহারি মড়লবাড়ী এলাকার ঈদগাহে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।

নিহত নজরুল ইসলাম একই এলাকার মফিজ উদ্দিন এর ছেলে। হোসেনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ওসি আসাদুজ্জামান টিটু জানান, পূর্ব বিরোধের জেরে শনিবার সকালে জেলার হোসেনপুর উপজেলার জিরানী ইউনিয়নের বীরকাটিহারি মড়লবাড়ী এলাকার ঈদগাহে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। পরে এ নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সংঘর্ষে নজরুল ইসলাম নিহত হন ও ৮ জন আহত হন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ