1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আফ্রিকায় ঘূর্ণিঝড়ে নিহত ৩ শতাধিক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ১০:১৭ pm

উপকূলীয় ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে মালাবি এবং মোজাম্বিকে ইতোমধ্যেই মৃত্যু ছাড়িয়েছে তিন শতাধিক। তবে এখনো দেশ দুটি সঠিক ক্ষয়-ক্ষতির হিসাব নির্ণয় করতে পারেনি। খবর আলজাজিরার।

আফ্রিকার দক্ষিণাঞ্চলে চলতি বছরে এটি ছিল ঘূর্ণিঝড়ের দ্বিতীয় আঘাত। এর আগে ফেব্রুয়ারিতে এ অঞ্চলে আরেকবার আঘাত হেনেছিল উপকূলীয় ঘূর্ণিঝড়।

বর্তমান ঘূর্ণিঝড় ফ্রেডিকে সম্প্রতি ঘটে যাওয়া ঝড়গুলোর মধ্যে দীর্ঘ সময় ধরে চলা ঘূর্ণিঝড় বলে মনে করা হচ্ছে। এছাড়া সম্প্রতি এ অঞ্চলে ঘটে যাওয়া ঘূর্ণিঝড়গুলোর মধ্যে ভয়াবহতার দিক থেকেও ফ্রেডি প্রথমসারির ঝড় বলে মনে করা হচ্ছে।

মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশে এ পর্যন্ত ৫৩ জনের নিহতের খবর দিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের পূর্বের হিসাবের চেয়ে মৃতের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে বলে জানায় সংবাদ মাধ্যম আলজাজিরা।

অন্যদিকে মালাবিতে এ পর্যন্ত ২২৫ জনের বেশি মানুষ মারা গেছেন বলে প্রতিবেদনে বলা হয়। মোজাম্বিকে আঘাত করার আগে মাদাগাস্কারে ঝড়টির তাণ্ডবে ২৭ জন নিহত হন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ