1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হামলার প্রতিবাদ, বিক্ষোভের ডাক দিয়েছে রাবি শিক্ষার্থীরা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩ ১০:৩৩ am

স্থানীয়দের হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ রবিবার সকাল বিক্ষোভের এই ডাক দেন তারা।

সকাল ১০টায় এই মিছিল অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসের জোহা চত্বর থেকে শুরু হবে বিক্ষোভ।

রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর জানান, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় ও পুলিশের নগ্ন হামলার প্রতিবাদে এই মিছিল অনুষ্ঠিত হবে। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই।’
গতকাল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় শতাধিক শিক্ষার্থী। এই ঘটনায় স্থানীয় কয়েকটি দোকান ও পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ