1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরে আগুনে পুড়ল ৫ ঘর, প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:০০ pm

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ৫টি ঘর। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মুন্সিপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঘরের মালামাল পুরোপুরি পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন জাহেদা বেগম, মোহাম্মদ ভলু, মোহাম্মদ উকিল, মোহাম্মদ শরফরাজ ও শাহিন। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি তাঁদের প্রায় ৫০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান , জাহেদা বেগমের বাড়ি থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশ পাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নীলফামারী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক এনামুল হক জানান, আগুনের খবর পেয়ে নীলফামারীর ফায়ার স্টেশন থেকে চারটি ও তারাগঞ্জ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিটের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ৫টি বাড়ির সম্পূর্ণ ও ৭টি বাড়ির আংশিক মালামাল পুড়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ