1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ, ২ মোটরসাইকেল আরোহী নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩ ১০:১১ am

ঝালকাঠির রাজাপুরে মোটরসাইকেল ও গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাবেক সেনা সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার নৈকাঠি পালবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পূর্ব রাজাপুর এলাকার মৃত আব্দুল করিম হাওলাদারের ছেলে আলী হায়দার মহারাজ (৫০) এবং আঙ্গারিয়া এলাকর মৃত নাজেম তালুকদারের ছেলে ও সাবেক সেনা সদস্য আনোয়ার হোসেন শাহিন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্যাস সিলিন্ডারবাহী একটি কাভার্ড ভ্যান মোংলা থেকে ছেড়ে এসে বরিশালের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে করে দুই আরোহী পিরোজপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই জন মারা যায়।

দুর্ঘটনার পর প্রায় ঘণ্টাব্যাপী খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই প্রান্তে কয়েকশ গাড়ির লম্বা লাইন পড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুই জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।

এ ঘটনায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে সেটির চালক পালিয়ে গেছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ