
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের চারপাশে দাড়িয়ে আছে হাজার হাজার উৎসুক জনতা। শৈত প্রবাহে এমনিতেই তাদের শরীর কাপছিল। শরীরটাকে চাঙ্গা রাখার জন্য অনেকেই সিগারেট ফুকছিলেন। বেলা আড়াইটা বেজে গেলেও ষাড়ের লড়াইয়ের খোজ নেই। কিন্তু উৎসবে অংশ নেয়া ভক্তদের উৎসাহের কমতি ছিল না। এক পর্যায়ে ৪০/৫০টা ষাড় দেখে উৎসাহে মেতে ওঠে সবাই। কোনটির নাম সুলতান,কোনটির নাম সম্রাট আবার কোনটির নাম রাখা হয়েছে টাইগার। বিভিন্ন নামের ষাড়গুলোকে তিনটি ভাগে ভাগ করে লড়াইয়ের জয় পরাজয় নির্ধারণ করা হয়।
ষাড়ের লড়াইয়ের পাশাপাশি সুলতান মঞ্চ চত্বরে চিত্র প্রদর্শনী,সুলতানের ছবিতে প্রকৃতি ও মানুষ শীর্ষক সেমিনার,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্য দিয়ে নড়াইলের চিত্রা নদীর তীরে সুলতান মেলায় দারুন সময় কাটিয়েছেন সুলতানভক্তরা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ১৪ দিনব্যাপী নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এই মেলার আয়োজন করা হয়।
সুলতানের প্রতি ভালোবাসা আর উচ্ছাসে মুগ্ধ হয়ে ভারত থেকে আসা চিত্রশিল্পী পার্থ প্রতীম রায় ও সুমন দাস বলেন,প্রচন্ড শৈত প্রবাহের মধ্যেও সুলতানের প্রতি ভালোবাসার কমতি ছিল না ভক্তদের। এমন প্রাণের বান্ধবের অনুষ্ঠানে অসতে পেরে নিজেদের ধন্য মনে করছি। এমন আনন্দ-উচ্ছাস দেখিনি কোথাও। এমন বক্তব্যই বেশি ছিল দর্শকদের মধ্যে।
এছাড়া সুলতান মেলা উপলক্ষে ৭টি দেশ থেকে চিত্র শিল্পীরা এসেছেন। তারা তাদের রং তুলির আচড়ে সুলতান মেলাকে সমৃদ্ধ করেছেন। তাদের আকা ছবি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। আগামি ২০ জানুয়ারি সুলতান মেলার সমাপ্তি ঘটবে বলে জানায় আয়োজক কমিটি ।
ভিন্নবার্তা/এমএসআই