1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শুরু হয়েছে বিএনপির গণমিছিল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ৩:৩১ pm

রাজধানীতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সরকারবিরোধী সমমনা দলগুলোর পূর্ব-ঘোষণা অনুযায়ী প্রথম যুগপৎ আন্দোলন কর্মসূচি ‘গণমিছিল’।

আজ দুপুর পৌনে ৩টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে গণমিছিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কোরআন তেলোয়াতের করেন ওলামা দলের নেতা মাওলানা আলমগীর হোসেন।

বিএনপির হাজারও নেতাকর্মী নাইটিঙ্গেল মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন।

এ কারণে এসব এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
পুলিশ ও আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে রাজধানীর মগবাজার মোড় থেকে পুরান পল্টন পর্যন্ত সতর্ক অবস্থান আছে। এ সময় পুলিশের এপিসি গাড়িকেও টহল দিতে দেখা গেছে এসব এলাকায়।

গণমিছিল অস্থায়ী মঞ্চে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ