1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যুক্তরাষ্ট্রে তুষারঝড়, ৯ রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৪৯

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ৯:৩৩ am

যুক্তরাষ্ট্রে ‘সাইক্লোন বোমা’ বা তুষারঝড়ে ৯ অঙ্গরাজ্যে অন্তত ৪৯ জনের প্রাণহানি ঘটেছে। উত্তর আমেরিকার একটি বিস্তীর্ণ অংশ ব্যাপক ঠান্ডায় প্রায় জমে গেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশটিতে উদ্ভুত পরিস্থিতি ইতিহাসে বিরল। তা অতীতের সমস্ত শীতের রেকর্ড ভেঙে দিতে পারে।

পশ্চিম কানাডায় এরই মধ্যে তাপমাত্রা পৌঁছে গেছে হিমাঙ্কের ৫৩ ডিগ্রি নীচে। এছাড়া, মিনেসোটার তাপমাত্রা হিমাঙ্কের ৩৮ ডিগ্রি নীচে, ডালাসের তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের ১৩ ডিগ্রি নীচে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, তুষার ঝড়ের কারণে গত কয়েকদিন থেকেই নজিরবিহীন বিদ্যুৎবিভ্রাট ও ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে, ফ্লাইট বাতিল হয়েছে এবং ৯ অঙ্গরাজ্যে কমপক্ষে ৪৯ জনের প্রাণহানি ঘটেছে।

বিশেষ করে নিউইয়র্কের বাফেলোতে ভয়ঙ্কর পরিস্থিতি ঘটেছে। সেখানে যানবাহনে এবং বরফের নিচে মরদেহ পাওয়া গেছে। জরুরি কর্মীরা গাড়ির পর গাড়িতে খোঁজ করে দেখছেন যে, সেসব স্থানে জীবিত বা মৃত কেউ আছে কি না।

তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের রাস্তায় পুরু বরফের আস্তরণ জমে গেছে। কোথাও কোথাও তার উচ্চতা ৮ থেকে ১০ ফুট। যার ফলে দেশটিতে যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

এখন পর্যন্ত ১৫ হাজার ফ্লাইট বাতিল করতে হয়েছে। বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে দেশটির কোনায় কোনায়। প্রায় ২ লাখ মানুষ বিদ্যুৎহীনভাবে বাস করছেন। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তার কোনো নিশ্চয়তা নেই।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই পরিস্থিতিতে যতটা সম্ভব বাড়ির ভিতর থাকতে হবে। তীব্র ঠান্ডায় বাইরে বের হলে ফ্রস্টবাইটের শিকার কিংবা প্রাণহানির শঙ্কাও রয়েছে। কারণ তুষারপাতের পাশাপাশি যুক্তরাষ্ট্রে অনবরত চলছে ঝোড়ো হাওয়া। কনকনে ঠান্ডা সেই হাওয়া যেন চাবুক মারছে শরীরে।

আবহাওয়ার এই পরিস্থিতির মাঝে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে দেশটির বিপর্যয় মোকাবিলা বাহিনী। আগামী ২৪ ঘণ্টায় আরও কয়েক ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ