1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নীলফামারীতে জামায়াতের নায়েবে আমীরসহ সাতজন গ্রেপ্তার

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ১১:২৫ pm

নীলফামারী পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার(২৩ ডিসেম্বর) ভোরে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহ সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. মো. শফিকুর রহমান ঢাকায় গ্রেপ্তার হবার পর এর প্রতিবাদে নাশকতামূলক দেশবিরোধী কর্মকান্ডের পরিকল্পনার জন্য নীলফামারী সদর উপজেলায় গোপন বৈঠক করছিল তারা। এ সময় জামায়াতে ইসলামীর নায়েবের আমীর সহ সাতজন নেতাকর্মীকে সদর উপজেলার কুখাপাড়া ও কচুকাটা ইউনিয়নের দুহুলী থেকে গ্রেপ্তার করা হয়। এরা হলো জামায়াতের জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, সদর উপজেলা ইউনিট সদস্য আব্দুল হান্নান, কচুকাটা ইউনিয়ন আমীর ও ইউপি সদস্য আব্দুল হাইসহ একই ইউনিয়নের নুরুল হুদা, ইসমাইল হোসেন, আতিয়ার রহমান আকালু এবং লোকমান হোসেন।
নীলফামারী সদর থানা ওসি আব্দুর রউপ সাংবাদিকদের জানান, বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ