
বিশ্ব শান্তি কল্পে ময়মনসিংহের গফরগাঁওয়ে চব্বিশ প্রহর ব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তীন ও রাধা গোবিন্দের অষ্টকালীন লীলাকীর্ত্তীন শুরু হয়েছে। ভক্তবৃন্দের আয়োজনে শুক্রবার রাত থেকে পৌর শহরের সাহা বাড়ি চত্ত্বরে এ কীর্ত্তন শুরু হয়েছে।চলবে আগামী বুধবার পর্যন্ত।আয়োজক কমিটির সদস্য মৃদুল সাহা চৌধুরী জানান,প্রথম দিনে শ্রী মদ্ভাগবত পাঠ,মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস কীর্ত্তন পাঠের মধ্য দিয়ে বিশ্ব শান্তি কল্পে ও দেশ মাতৃকার শুভ কল্যাণ কামনা করা হয়।আগামী ২১ডিসেম্বর কুঞ্জ ভঙ্গ,ভোগরাগ,দধিমঙ্গল,মহন্ত বিদায় ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে।
ভিন্নবার্তা/এমএসআই