1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শুরুতেই ৩ ইউকেট হারিয়ে বিপদে ভারত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ ১১:২৯ am

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করছে ভারত। নেমেই ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছে দিচ্ছেলেন দুই ওপেনার। ১৩ ওভারে ৪১ রান তুলে নেন অধিনায়ক লোকেশ রাহুল ও শুবমান গিল। সেই জুটিতে প্রথম আঘাত হানেন তাইজুল।

নিজের চতুর্থ ওভার মেডেন দিয়ে তুলে নেন শুবমান গিলের উইকেট। তাইজুলের করা ফুলার লেন্থের বলটা প্যাডলড সুইপ করেন গুবমান। তবে ব্যাটে বলে হয়নি, প্রথম স্লিপ থেকে ইয়াসির আলী দৌড়ে গিয়ে তালুবন্দি করেন বল।

অপর ওপেনার লোকেশ রাহুলকে বোল্ড করে সাজঘরে ফেরান খালেদ। ৫৪ রানে ২২ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক। সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে ফেরান তাইজুল। এলবিডাব্লিউর ফাঁদে পড়েন বিরাট।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ২০ ওভারে তিন উইকেট খরচ করে ৪৮ রানে ব্যাট করছেন চেতেশ্বর পূজারা ও উইকেটরক্ষক ঋষভ পন্ত।

সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেমেছে টাইগাররা।

ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসানের। দেশের ১০১তম টেস্ট ক্রিকেটার তিনি। এর আগে শততম টেস্ট ক্রিকেটার ছিলেন নাঈম শেখ।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ