1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুই উদ্দেশ্যে বিএনপি রাস্তায় সমাবেশ করতে চায় : তথ্যমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ৩:১২ pm

দুটি উদ্দেশ্য সামনে রেখে বিএনপি রাস্তায় সমাবেশ করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বড় সমাবেশ কখনও রাস্তায় হয় না মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, কোনো অবস্থায়ই একটি ব্যস্ত রাস্তা বন্ধ করে সমাবেশ করা উচিত নয়। এতে জনগণের দুর্ভোগ হয়।

তিনি বলেন, নয়াপল্টনে ৩০ থেকে ৫০ হাজার মানুষ ধরে। সেখানে তারা সমাবেশ করতে চাওয়ার মানে তাদের লোক ৩০ থেকে ৫০ হাজারের বেশি হবে না, সেটা তারা আগে থেকেই জানে।

তথ্যমন্ত্রী বলেন, সেখানেই সমাবেশ করার ওপর জোর দিয়ে তারা প্রমাণ করছে— প্রথমত তারা লোক হবে না বলে শঙ্কিত। দ্বিতীয়ত রাস্তায় সমাবেশ হলে গণ্ডগোল করতে সুবিধা হয়। এ দুই উদ্দেশ্যে তারা সেখানে সমাবেশ করতে চায়।

সরকার গণ্ডগোল করার উদ্দেশ্যে কোনো সমাবেশের অনুমতি দিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ