1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাংবাদিক ইলিয়াস যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার, অতঃপর জামিন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ১১:২০ am

চুরি ও নারী নির্যাতনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গ্রেপ্তার হবার ২৪ ঘণ্টার ভেতর জামিন পেয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সোমবার (৭ নভেম্বর) গ্রেপ্তার হন প্রবাসী এই সাংবাদিক। অতঃপর বাংলাদেশ সময় মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় জামিন পান তিনি।

প্রবাসী কমিউনিটির বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্র মহিলা দলের নেত্রী নীরা রাব্বানী সম্প্রতি চুরি ও নারী নির্যাতনের মামলা দায়ের করেন। সেই মামলাতেই নিউইয়র্ক পুলিশের হাতে গ্রেপ্তার হন সাংবাদিক ইলিয়াস।

চলতি বছরের অক্টোবর মাসের ২২ তারিখ নিউইয়র্কে বিএনপি নেতা জ্যাকব মিল্টন ও মহিলা দর নেত্রী নীরা রাব্বানীর সঙ্গে ইলিয়াসের হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার প্রেক্ষিতে নিউইয়র্ক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নীরা রাব্বানী। ২২ অক্টোবরের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, নীরা রাব্বানী ও জ্যাকব মিল্টনকে উদ্দেশ্য করে উত্তেজিত অবস্থায় ইলিয়াস অশ্লীল ভাষায় গালাগালি করছেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ