1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনায় আরও ১১৬০ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ১০:০২ am

গত ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১৬০ জন। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৯২ হাজার ২৪৩ জনে। এ সময় নতুন করে সংক্রমিত হয়েছেন তিন লাখ আট হাজার ১৩৪ জন। এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ৬৩ কোটি ৫০ লাখ ৮ হাজার ১৪২ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা যুক্তরাষ্ট্রে ও দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জার্মানি। গত ২৪ ঘণ্টায় করোনায় জার্মানিতে সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৭১৮ জন এবং মারা গেছেন ১৬৭ জন। এ নিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণ বেড়ে ৩ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ১৩০ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৫৪৪ জনে। যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ২২৩ জন মারা গেছেন। এসময়ে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ১৯৫ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৯ কোটি ৯৩ লাখ ৩১ হাজার ৬১০ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯৫ হাজার ১৬৬ জনে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ