1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দিনের বেলায় বিদ্যুৎ বন্ধ নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ৩:৫৪ pm

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি লোডশেডিংয়ের প্রবণতা বেড়েছে। দিনে-রাতে সমানতালে তিন থেকে চারবার লোডশেডিং হচ্ছে। এরমধ্যেই রোববার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার বন্ধই করে দিতে হবে। তার এমন বক্তব্যের পর মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তবে, তথ্যমন্ত্রী বলছেন, সরকারের এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই।

সোমবার (২৪ অক্টোবর) সচিবালয়ে ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, তৌফিক-ই-ইলাহী সাহেব যেটি বলেছেন সেটি তার ব্যক্তিগত কথা। সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

এ সময় বিএনপি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল সেখানে বলেছেন সুষ্ঠু নির্বাচন হলে নাকি আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না। আমি আশা করি, এ আশঙ্কা যেন বিএনপির বেলায় না ঘটে। সেটিই আমার প্রত্যাশা।

তিনি বলেন, খুলনায় সমাবেশ করতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা রেলস্টেশন ভাঙচুর করেছে, আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করেছে।

ড. হাছান মাহমুদ বলেন, বাস-লঞ্চ মালিকদের ধর্মঘটে সরকার বা সরকারি দলের কোনো হাত নেই। বাস মালিকরা মূলত অতীতে বিএনপির বাসে আগুন দিয়ে শ্রমিক হত্যা করার ভয় থেকেই ধর্মঘট ডেকেছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ