
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নেত্রকোনায় শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু উপর লিখিত বই বিতরণ করা হয়েছে।
বঙ্গবন্ধুর জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে নেত্রকোনার পূর্বধলায় শনিবার দুপুরে অর্ধ শতাধিক কৃতি শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু উপর লিখিত এ বই বিতরণ করা হয়।
পূর্বধলা উপজেলার জুগলী মোড় এলাকায় ঢাকা উত্তর মহানগর কৃষক লীগের সহ-সভাপতি মাজাহারুল ইসলাম সোহেলের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও বই বিতরণকালে উপস্থিত ছিলেন পূর্বধলা সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ আজিজ, ১০ নং নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক সাগর, আওয়ামী লীগ নেতা দিদার হোসেন, যুবলীগের সাবেক আহ্বায়ক এরশাদ শেখ, কৃষক লীগ নেতা রাজিব আহসান, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ আহ্বায়ক শাহীনুল ইসলাম শাহীন, পূর্বধলা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক হারুনুর রশিদ সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
ভিন্নবার্তা/এমএসআই