1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফিলিং স্টেশনে আগুন, ২ কর্মী নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ ১০:১৪ pm

কুষ্টিয়ার ভেড়ামারার দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন আরও চারজন।

শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ভেড়ামারা ফায়ার সার্ভিসের শরিফুল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট। নিহতের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৮টার দিকে ভেড়ামারা-দৌলতপুর সড়কের ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে আগুন লাগে। এতে অগ্নিদগ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রাথমিকভাবে জানা গেছে দুজনই ওই ফিলিং স্টেশনের কর্মী। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয় তা জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ