1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুই বাসের সংঘর্ষে আহত ২০

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২ ১১:৫২ pm

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী দুটি বাসের মধ্যে সংঘর্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কেয়টখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, রাত ৯ টর দিকে ঢাকা টু মাওয়াগামী ইলিশ পরিবহনের যাত্রীবাহী একটি বাসকে একই দিক থেকে বেপরোয়া গতিতে আসা দূরপাল্লার সোহাগ পরিবহন পিছন দিকে ধাক্কা দিলে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। এতে উভয় বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়।

আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

হাসারা হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল ইসলাম জানান, বাস দুটি আটক রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ