1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইউটিউবের বিশেষ পাঁচ ফিচার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২ ১১:২৪ am

ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ইউটিউবে ঢোকেন না এমন কাউকে পাওয়া যাবে না বললেই চলে। তবে এ অ্যাপসের কয়েকটি গোপন ফিচার রয়েছে; যা অনেকেরই অজানা। একটু সময় নিয়ে সেটিংসগুলো চালু করলে ইউটিউব ব্যবহারে নতুন অভিজ্ঞতা পাবেন। এ বিশেষ ফিচারগুলো নিয়ে আজকের আয়োজন।

অফলাইন ভিডিও ডাউনলোড : ইন্টারনেট না থাকলেও এ ফিচারের মাধ্যমে ডাউনলোড করে রাখা ভিডিও দেখা যাবে। অফিসিয়াল ইউটিউব অ্যাপ থেকেই এ কাজ করা যাবে। যে ভিডিও ডাউনলোড করতে চান সেই ভিডিওর নিচে ডাউনলোড অপশন থেকে এ কাজ করা যাবে। পরে ডাউনলোডস বিভাগ থেকে সেই ভিডিও ইন্টারনেট ছাড়াই চালানো যাবে।

রেস্ট্রিকটেড মুড : ঘরে ১৮ বছরের কমবয়সি বা শিশু থাকলে রেস্ট্রিকটেড মুড কাজে লাগবে। এ ফিচারটি চালু করলে যেকোনো ধরনের অ্যাডাল্ট কনটেন্ট বন্ধ করবে এ অ্যাপ। এ জন্য জেনারেল মেনু ওপেন করে ইউটিউব সেটিং ওপেন করুন। এখান থেকে রেস্ট্রিকটেড মুড এনাবেল করে দিন। সব ডিভাইসে আলাদাভাবে এ সেটিংস এনাবেল করতে হবে।

সাবটাইটেল : ইউটিউবে ভিডিও সাবটাইটেল এনাবেল করতে পারবেন গ্রাহকরা। ফলে যে কোনো ভাষার ভিডিও বুঝতে পারবেন। এ জন্য ভিডিও চালিয়ে ডিসপ্লের উপরে সিসি অপশন সিলেক্ট করুন।

ভিডিও কেটে লিংক পাঠান : যেকোনো ভিডিওর মধ্য থেকে যেকোনো অংশ লিংক হিসাবে পাঠানো সম্ভব। এ জন্য ভিডিও শেয়ার করার সময় স্টার্স্ট টাইম অপশনের সামনে চেক বক্স এনাবেল করুন। এবার লিংক কপি করে তা বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন।

পিকচার ইন পিকচার : অ্যাপলের আইওএস গ্রাহকরা এ পিকচার ইন পিকচার ফিচারটি ব্যবহার করতে পারেন। অন্য অ্যাপের উপরে ডিসপ্লেতে ছোট স্ক্রিনে এ কাজ করা যাবে। এ সেটিংস চালু করতে ইউটিউব অ্যাপ ওপেন করে প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। নিচে সেটিংস অপশন সিলেক্ট করুন। এবার জেনারেল ট্যাব থেকে পিকচার ইন পিকচার মোড চালু করুন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ