1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লঞ্চ-ট্রলার সংঘর্ষে নিহত ১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২ ১১:০৮ pm

রাজধানীর সদরঘা‌টের ঢাকা নদী বন্দ‌রে ট্রলারে করে ঝুঁকিপূর্ণ ভাবে যাত্রী পারাপার করতে গিয়ে লঞ্চের ধাক্কায় এক যাত্রী নিহত ও ২ যাত্রী আহত হয়েছেন। রবিবার (৭ আগস্ট) বিকেলে বন্দরের লালকুটি ঘাটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা আব এ জমজম লঞ্চটি বিকেল সাড়ে ৪টার দিকে লালকুঠি ঘাটে এসে ভিড়ে। ওই সময় একটি ইঞ্জিন চালিত ট্রলারে নদীর পাড় থেকে যাত্রী তুলতে থাকে। ওই সময় পেছন দিক থেকে এমন ভি রফ রফ নামে একটি লঞ্চ ঘাটে প্লেস করার সময় দুই লঞ্চের চাপা পড়ে ওই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই রাশেদ (১৯) নামে এক ব্যক্তি মারা যান। নিহত রাশেদ লক্ষীপুরের রায়পুর উপজেলার চরলক্ষী গ্রামের আব্দুল কাদেরের ছেলে। এছাড়া আলী আজগর (৩৫) ও ট্রলারের চালক ইমরান (২৫) গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলেই আলী আজগরের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আলী আজগর শরিয়তপুরের গোসাইরহাট উপজেলার হাজীপাড়া গ্রামের নাসির সরদারের ছেলে।

ট্রলারের চালক ইমরানকে হেফাজতে নিয়েছে পুলিশ। ইমরান কেরানীগঞ্জের চর খেজুর বাগ এলাকার ইব্রাহিমের ছেলে। আহতদের পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। নিহত ও আহত ব্যক্তিরা কেরানীগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে ওই ট্রলারে উঠেছিলেন।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা শ‌হিদ উল‌্যাহ বলেন, নৌকা দিয়ে ঝুঁকিপূর্ণভাবে লঞ্চে যাত্রী ওঠানামা বেআইনি। এসব ঘটনায় বিভিন্ন সময়ে হতাহতের ঘটনা ঘটছে। তাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ জন্য সদরঘাট নৌ থানার ওসি বরাবরে চিঠিও দেওয়া হয়েছে। আজকের ঘটনার জন্য ট্রলার চালক ও লঞ্চ চালক দায়ী বলে জানান তিনি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ