1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নুর আলমের জন্য ২ দিনের প্রতিবাদ কর্মসূচি ছাত্রদলের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২ ১১:১২ pm

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আহত নূরে আলমের নিহত হওয়ার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার (৩ আগস্ট) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ০৪ আগস্ট বৃহস্পতিবার, দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে ঢাকা মহানগরীর ইউনিট সমূহ এই কর্মসূচির অন্তর্ভুক্ত নয়, কারণ সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শহীদ নূরে আলমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

একই সাথে ঢাকা মহানগরীর অন্তর্ভুক্ত সকল স্তরের নেতাকর্মীদের শহীদ নূরে আলমের নামাজে জানাজায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

এছাড়া আগামী ০৬ আগস্ট শনিবার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ