1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় চালক গ্রেফতার

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ১০:৫১ pm

নীলফমারীর ডোমারে সড়ক দূর্ঘটনায় দুই জন নিহতের ঘটনায় ট্রাক্টর চালক মোঃ ইব্রাহীমকে (৪২) গ্রেফতার করা হয়েছে। ঘটনার তিন ঘন্টার মধ্যে বিকাল তিনটার দিকে পাঙ্গামটকপুর এলাকা হতে ঘাতক চালককে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ। ইব্রাহীম ঠাকুরগা জেলার সদর উপজেলা চক হলদি এলাকার মোঃ হাসিম উদ্দিনের ছেলে। নিহত জরুহুলের ভাই আনারুল ইসলাম বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ডোমার–জলঢাকা সড়কের একবট নামক স্থানে চালবোঝাই ট্রাক্টরের চাকা খুলে ভ্যানের উপর উল্টে পড়ে মটুকপুর এলাকার আফছারুল ইসলাম (৪৫), ও ডিমলা এলাকার জহুরুল ইসলাম (২২) নিহত হয়। এসয়ম গুরুত্বর আহতাবস্থায় জহুরুল ইসলামের বোন লিমা (২৮) ও তার স্বামী শরিফুল ইসলাম (৩৫)কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তিন ঘন্টার মধ্যে পাঙ্গামটুকপুর এলাকা হতে ট্রাক্টর চালক ইব্রাহীমকে গ্রেফতার করে পুলিশ।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, দূর্ঘটনার পর ট্রাক্টর চালক পালিয়ে যায়। সাথে সাথে ডোমার থানার পুলিশ কয়েকটি দলে ভাগ হয়ে পাঙ্গামটুকপুর এলাকা হতে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ