1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে খালিয়াজুরীতে বিক্ষোভ মিছিল

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২ ১১:১০ pm

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজারের বণিক সমিতির সভাপতি মো. কদ্দুছ মিয়ার বিরুদ্ধে মিথ্যে অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার লেপসিয়া বাজারে চাকুয়া ইউনিয়নবাসীর ব্যানারে রোববার দুপুরে এ কর্মসূচি পালিত হয়। বাজারের সকল দোকানপাট বন্ধ রেখে বেলা ১টা থেকে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় চাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ,বাজারের বণিক সমিতির সাধারণ সম্পাদক সিপার রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিরেশ বিশ্বাস প্রমুখ।

মানববন্ধনকারীরা জানান,জেলার খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামে জুয়ার আসরে গত ২৩ জুন রাতে অভিযান চালিয়ে ৯জুয়ারীকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে পানিতে ঝাপিয়ে পড়ে সজিবুল তালুকদার (৫০) নামে এক জুয়ারীর মৃত্যু হয়। তিনি উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামের কদমতলা এলাকার মৃত খোরশেদ আলম তালুকদারের ছেলে। এলাকাবাসীর সহায়তায় প্রায় আধাঘন্টা পর তার লাশ উদ্ধার করে পুলিশ।

মৃতের ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে এবং আটক হওয়া ৯জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠায় পুলিশ। প্রায় এক মাস পর এ ঘটনায় তার ভাই মো. সাজিবুল তালুকদার বাদী হয়ে গত ১৯ জুলাই খালিয়াজুরী থানার ৯ পুলিশ সদস্য, লেপসিয়া বাজার বনিক সমিতির সভাপতি মো. কদ্দুস মিয়া, চাকুয়া ইউপি সদস্য শুকলাল, ব্যবসায়ী মো. জসিম উদ্দিনসহ ১৬জনের বিরুদ্ধে নেত্রকোনায় আদালতে হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের প্রতিবাদে এবং প্রত্যাহারের দাবীতে রোববার এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন এলাকার ব্যাবসায়ী, রাজনৈতিক, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ গ্রহন করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ