
কিশোরগঞ্জ জেলা শহরের ৯ নং ওয়ার্ডের বএিশ মনিপুর ঘাট মুক্তিযোদ্ধা শাহজাহান ভিলায় অবসরপ্রাপ্ত সমাজ কর্মীর মৃত্যুতে দোয়ামাহফিল ও স্বরণসভা নাগরিক অংশগ্রহনে নুষ্ঠিত হয়।
গতকাল ২৯ জুলাই শুক্রবার বাদ জুমা মরহুমার স্বরণে আয়োজিত স্বরণ সভা ও ভোজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান , জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক,সহকারী পরিচালক, সরকারী শিশু পরিবারের উপতত্বাবধায়ক ও কর্মচারীবৃন্দ , স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর, সিভিল সার্জন কার্যালয় এর সংশ্লিষ্ট কর্মী রা অংশগ্রহণ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
কিশোরগঞ্জ প্রেসক্লাব এর সদস্য সচিব ও প্রেস ইলেকট্রনিক মিডিয়ার বেশ কয়েকজন স্থানীয় সাংবাদিক এতে অংশগ্রহণ করেন।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহবায়কের নেতৃত্বে বেশ ক’ জন মুক্তিযোদ্ধা সন্তান অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মনিপুরঘাট জামে মসজিদের ইমাম দোয়া মুনাজাতে বিশ্ব ব্যাপী সকল আত্মার মাগফেরাত সহ মরহুমার রুহের শান্তি কামনা করেন।
মরহুম বীরমুক্তিযোদ্ধা শাহজাহান কবীরের স্রী বেগম ফরিদা খাতুন (৭১) সমাজসেবা অধিদপ্তরের সরকারী শিশু পরিবার ( বালক) কিশোরগঞ্জে সহকারী তত্ত্বাবধায়ক হিসেবে দীর্ঘকাল কর্মরত ছিলেন।
সাংবাদিক শাহ সারওয়ার জাহান এর মাতা দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন শয্যাশায়ী সেবা নির্ভর জীবন যাপন করেন।
গত ২২ জুলাই ২০২২ শুক্রবার দিবাগত রাতে নিজ বাসস্হানে ইন্তেকাল করেন।
তাঁর মৃত্যুতে মনিপুরঘাট এলাকায় শোকের ছায়া পড়ে। আগামী শুক্রবার ৫ সেপ্টেম্বর বাদ জুমা গ্রামের বাড়ী কুলিয়ারচর উপজেলার লক্ষীপুরগ্রামে অনুরূপ একটি দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে মরহুমার পরিবার সূত্রে জানাগেছে।
ভিন্নবার্তা/এমএসআই