1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সিরাজগঞ্জে পৃথক দুই অভিযানে ফেনসিডিল ও হেরোইনসহ গ্রেফতার-৩

মো. সেলিম খান, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ৭:২৯ pm

সিরাজগঞ্জ জেলায় র‍্যাব-১২ এর নিকট তথ্য আসে, মাদকের একটি চালান লেনদেন হতে চলেছে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন এলাকায়। উক্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক উদ্ধারের জন্য একটি যৌথ অভিযান পরিচালনা করেন যথাক্রমে র‍্যাব-১২ সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানি এবং র‌্যাব- ১২ পাবনা কোম্পানির দুইটি চৌকস আভিযানিক দল।

গত বৃহস্পতিবার ২১ জুলাই রাত ১১:১০ ঘটিকার দিকে পরিচালিত অভিযানে গ্রেফতার করা হয় দুই মাদক কারবারিকে। উক্ত অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪৯৮ বোতল ফেনসিডিল।

অন্যদিকে আজ শুক্রবার ২২ জুলাই ভোর ৪ টার দিকে সিরাজগঞ্জের সদর এলাকায় আরেকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন র‌্যাব-১২, সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানির অন্য আর একটি চৌকস আভিযানিক দল। এ সময় গ্রেফতার করা হয় এক নারী মাদক কারবারিকে। তল্লাশী চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১২০ গ্রাম হেরোইন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ