1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কবির আহমেদ প্রধানমন্ত্রী কার্যালয়ের সামরিক সচিব হওয়ায় নেত্রকোনাবাসী আনন্দিত

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২ ১০:৩৪ pm

নেত্রকোনার বারহাট্রা উপজেলার সর্বজন শ্রদ্ধেয় মরহুম মনসুর আহমেদের ছেলে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল কবির আহমেদ মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। মঙ্গলবার গণভবনে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন এসএসএফের মহা-পরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান ও জিপিআরের ডেপুটি কমানন্ড্যান্ট কর্নেল মোবারক হোসেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল কবির আহমেদের স্ত্রী ফাতেমা কবির, ছেলে ইসমাম আহমেদ ও মেয়ে আরিবা।

প্রধানমন্ত্রী কার্যালয়ের সামরিক সচিব নিয়োগ পাওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল রাষ্ট্র নায়ক ও প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনাকে (এমপি) অভিনন্দন জানিয়েছেন-বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুর কাদের কোরাইশী,জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়, বারহাট্রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহেদ, ঘাতক-দালাল নির্মূল কমিটি জেলা শাখার আহŸায়ক কেশব রঞ্জন সরকার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেত্রকোনা জেলা শাখার সভাপতি-ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা’র সন্তান জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ওমর ফারুক, বারহাট্রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য খায়রুল কবির খোকন, ঘাতক-দালাল নির্মূল কমিটি আটপাড়া উপজেলা শাখার সভাপতি আবু রেজা মোহাম্মদ মাহবুব টিপু, বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরাম নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ মনিরুজ্জামান বাবুল,বারহাট্রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, আওয়ামী যুবলীগ নেত্রকোনা জেলা শাখার যুগ্ম-আহবায়ক দেওয়ান রনি, নবনাট্য সংঘ নেত্রকোনা জেলা শাখার সভাপতি সালাহ উদ্দীন খান রুবেল সহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ