1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুই লঞ্চের প্রতিযোগিতা, ৩০ যাত্রী আহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২ ১১:৩৪ pm

পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী দুই লঞ্চের প্রতিযোগিতার সময় একটি লঞ্চ পন্টুনে ধাক্কা দিলে শিশুসহ ৩০ যাত্রী আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার ধুলিয়া লঞ্চঘাটে এ ঘটনা ঘটেছে।

আহতদের বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) ও বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের ছুটিতে আসা কর্মস্থলমূখী যাত্রীদের নিয়ে রোববার বাউফলের কালাইয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ধুলিয়া-১ ও বন্ধন লঞ্চ। ধুলিয়া পন্টুন থেকে যাত্রী নেওয়ার উদ্দেশ্যে মাঝনদীতে প্রতিযোগিতা শুরু করে দুই লঞ্চ।

যাত্রী নেওয়ার উদ্দেশ্যে বন্ধন লঞ্চের আগে ভিড়তে গিয়ে ধুলিয়া-১ লঞ্চটি দ্রুতগতিতে পন্টুনে ধাক্কা দেয়। এ সময় পন্টুনে থাকা যাত্রীরা ছিটকে পড়ে আহত হন। কয়েকজন তেঁতুলিয়া নদীতে পড়ে যান। এতে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।

আহতদের মধ্যে ৩ জনকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়। বাকিদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মার্জিয়া (২), মেহেদী হাসান (৩২) ও আশরাফ গাজী (৫০) নামের আহত ৩ জনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ধুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল মামুন বলেন, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ