1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৌদি আরবে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২ ১০:১৬ am

হজের পর সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তার নাম মোরশেদ হাসান সিদ্দিকী (৫৮)। তিনি ঢাকা জেলার বাসিন্দা। শনিবার পবিত্র মক্কায় তিনি ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর- ইই০০৬৪৮৮৮।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবে হজ করতে গিয়ে এ নিয়ে ২১ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজি ইন্তেকাল করলেন। তাদের মধ্যে পুরুষ ১৫ ও নারী ছয়জন। মক্কায় ১৬, মদিনায় তিন এবং জেদ্দায় একজন মারা যান।
অন্যদিকে হজ শেষে সৌদি থেকে দেশে ফিরেছেন ৬ হাজার ৫০১ জন হাজি।

গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)। ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়।

মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক জানিয়েছে, তিনদিনে মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১৮। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত আটটি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত আটটি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত দুটি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ