1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে বিএনপির বৈঠক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২ ৫:১৪ pm

ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস এর সাথে বিএনপি নেতারা বৈঠক করেছেন।

মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেড় ঘণ্টা ব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস এর সাথে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

১২ জুলাই সোমবার দুপুর ২ টা থেকে প্রায় দেড় ঘণ্টা সময় গুলশান চেয়ারপার্সন অফিসে বৈঠক অনুষ্ঠিত হয়। জিন লুইস-এর সাথে রেবেকা ভিকে বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কোন পক্ষই কথা বলেননি।

তবে সূত্রের দাবি, আগামী নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নতি চিকিৎসা, ঈদ শুভেচ্ছা সহ আরো বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/আরজে/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ