1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যুক্তরাজ্যে তীব্র দাবদাহে সতর্কতা জারি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২ ১২:০০ pm

যুক্তরাজ্যজুড়ে তীব্র দাবদাহের কারণে দেশটির আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে। স্থানীয় সময় সোমবার দেশটির আবহাওয়া দপ্তর এ সতর্কতা জারি করে। ইংল্যান্ড ও ওয়েলসে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।

আবহাওয়াবিদরা বলেছেন, আগামী সপ্তাহের বেশিরভাগ সময় দাবদাহ থাকবে। ইংল্যান্ড ও ওয়েলসের দক্ষিণ ও মধ্যাঞ্চলে গরম থাকবে সবচেয়ে বেশি।

রোববার ও সোমবার দেশটিতে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। মঙ্গলবার ইংল্যান্ডের দক্ষিণ–পূর্বাঞ্চলে তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

স্পেন ও পর্তুগালসহ ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় যুক্তরাজ্যে গরম কিছুটা কম পড়বে। স্পেন ও পর্তুগালে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ব্রিটেনে এ যাবৎকালে সর্বোচ্চ ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় ২০১৯ সালের ২৫ জুলাই পূর্ব ইংল্যান্ডে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ