1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বজ্রপাতে ১০ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২ ১১:০০ am

ভারতের বিহার রাজ্যে গত এক সপ্তাহে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু শনিবারই বজ্রপাতে প্রাণ গেছে কমপক্ষে ১০ জনের।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, শনিবার সারান জেলায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

এ ছাড়া সিওয়ান, হাজিপুর, বাঁকা ও গোপালগঞ্জ জেলায় একজন করে মারা গেছেন। গত ২৪ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে বিহারে বজ্রপাতে ২৬ জনের মৃত্যু হয়েছে।

বিহারের উত্তর-মধ্য ও দক্ষিণ-পশ্চিম অংশের একাধিক এলাকায় ভারি বৃষ্টি হয়েছে। বারাউনিতে বৃষ্টির পরিমাণ ৯৩.২ মিমি।

বীরপুরে বৃষ্টি হয়েছে ৬৮.৮ মিমি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিহারে আরও বৃষ্টিপাত হবে। আগামী ৪ জুলাই পর্যন্ত বজ্রসহ ভারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ