
কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। জীবনকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন দিবসের মূল প্রতিপাদ্য কে সামনে রেখে সকালে পুরাতন স্টেডিয়াম থেকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারজানা খানম এর নেতৃত্বে এক রেলী শহর প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট ভবনে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম । মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারী পরিচালক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আল আমীন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, মোঃ শাহজাহান প্রমুখ। সভায় প্রধান অতিথি চিএান্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ভিন্নবার্তা/এমএসআই