1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পদ্মা সেতুতে নিয়ম ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২ ৬:৫২ pm

পদ্মা সেতু পারাপারে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা মানছেন না অনেকেই। রোববার ভোর থেকে যাতায়াতকারীদের অনেকেই সেতুতে নেমে ছবি তুলেছেন। ভিডিও করতেও দেখা গেছে অনেককে। এসবই ছিল নিষিদ্ধ। এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। কয়েকজনকে জরিমানাও করা হয়েছে।

রোববার বিকেল ৫টা ৫০ মিনিটে পদ্মা সেতুতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সুহেল।

উপজেলা নির্বাহী অফিসার গাড়ি থেকে সেতুতে নেমে আইন ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেন। যারা পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে দাঁড়িয়েছেন বা হেঁটে পাড়ি দিচ্ছেন, যারা ট্রাফিক আইন ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে এসময় ব্যবস্থা নেওয়া হয়।

জসিম নামের একজন মাওয়া প্রান্ত থেকে জাজিরা প্রান্তে পায়ে হেঁটে সপরিবারে যাচ্ছিলেন। এমন সময় তিনি নির্বাহী অফিসারের সামনে পড়েন।

তিনি জানান, পদ্মা সেতুতে তারা নেমে পড়েন ইলিশ পরিবহনের একটি বাস থেকে। এরপর মাঝখান থেকে তিনি পায়ে হেঁটে জাজিরা প্রান্তে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। তবে মাঝ সেতুতে তিনি নিবার্হী অফিসারের হাতে আটকা পড়েন। এসময় তাকে ২০০ টাকা জরিমানা করা হয় এবং পরবর্তী সময়ের জন্য সতর্ক করে দেওয়া হয়।

এছাড়া ট্রাফিক আইন ভঙ্গ করায় অনেককে জরিমানা করা হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ