1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

২ কিশোর গ্যাংয়ের সংঘর্ষে হত্যা: ঘোড়া জনি গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২ ৬:০২ pm

রাজধানীর কামরাঙ্গীরচরে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে জীবন হত্যাকাণ্ডের অন্যতম পলাতক আসামি কিশোর গ্যাং লিডার জনি ওরফে ঘোড়া জনিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

রোববার (২৬ জুন) রাজধানীর চকবাজার মডেল থানাধীন হরনাত ঘোষ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর শোয়েব জানান, ২৪ জুন সন্ধ্যায় মো. জীবন (১৯), মো. রাফি (১৮) ও মো. বিজয় হোসেনের (১৭) সঙ্গে জনি ওরফে ঘোড়া জনি (৩৫), মো. দ্বীন ইসলাম ওরফে বাবু (১৯) ও হৃদয়সহ (২১) কয়েকজনের সঙ্গে মোবাইলফোন হারানোকে কেন্দ্র করে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে ওইদিন রাতে ঘোড়া জনি ও তার সহযোগীরা মিলে কামরাঙ্গীরচর কলেজ রোডে জীবন, রাফি ও বিজয়ের ওপর হামলা করেন। একপর্যায়ে জনি ও তার সহযোগীরা জীবন, রাফির ও বিজয়ের শরীরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহতাবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে পরদিন ২৫ জুন সকালে জীবন মারা যান। এ ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে জীবন হত্যার মূল পরিল্পনাকারী ও কিশোর গ্যাং লিডার জনিকে গ্রেফতার করা হয়।

ওই কর্মকর্তা বলেন, গ্রেফতার জনি কামরাঙ্গীরচর এলাকায় মধ্য বয়সী ও স্বল্প বয়সী কিশোরদের নিয়ে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন। যাদের মাধ্যমে এলাকায় মারামারি, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা ও ভূমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তিনি। তার বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মাদক, হত্যাচেষ্টা, চুরিসহ মোট ৮টি মামলা রয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ