1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কারো চাওয়াতে নিজেকে পরিবর্তন করবেন না সাকিব

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুন, ২০২২ ১০:৩১ am

তৃতীয় দিন শেষ সেশনে রোমাঞ্চ ছড়িয়েছিলেন খালেদ আহমেদ। ১৬ বলের ব্যবধানে ৯ রানের মধ্যে ৩ উইকেট তুলে কোণঠাসা করে ফেলেন ক্যারিবীয়দের। যদিও ওয়েস্ট ইন্ডিজের টার্গেট মাত্র ৮৪ রান। শুরুর বিপর্যয় কাটিয়ে জন ক্যাম্পবেল ও জার্মেইন ব্ল্যাকওড অবিচ্ছিন্ন থেকে চতুর্থ দিনে নিয়ে যান খেলা। গতকাল দিনের প্রথম সেশনে আধা ঘণ্টায় মাত্র ৭ ওভার বা ৪২ বলের খরচে ৭ উইকেটের জয় তুলে দুই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ব্র্যাথওয়েইটের ওয়েস্ট ইন্ডিজ। গ্রস আইলেটে সিরিজের দ্বিতীয় টেস্ট ২০-২৪ জুন।

প্রথম ইনিংসের পরই অবশ্য ব্যাটসম্যান সাকিবকে নিয়ে মন্তব্য করেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। দল গুটিয়ে যায় ১০৩ রানে, যেখানে ৫১ রানই সাকিবের, সেখানে সাকিবের শটস সিলেকশন ও ইনিংস আরো বড় করার বিষয়ে তাকে সতর্ক হতে বলেন ডমিঙ্গো।

সে সময় ডমিঙ্গো বলেন, ‘আমি মনে করি, সাকিব সবসময় রান করার মানসিকতা নিয়েই খেলবে। সে স্লগ করুক, সেটা আমরা চাই না। আমরা চাই সে ভালো ক্রিকেট শট খেলুক। আমার মনে হয়েছে সে বোলারদের ওপর চাপটা ফিরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তাকে মনে রাখতে হবে যে শুরুর পরিস্থিতিটা পেরিয়ে যেতে পারলে তাকে ভালোভাবে ব্যাট করতে হবে, নিজের সংযত রাখতে হবে। কারণ, সে সেঞ্চুরি করার মতো ভালো খেলোয়াড়। কিছু সময় প্রতি আক্রমণের কৌশল নিতে হবে আপনাকে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।’
তবে ম্যাচ শেষে করা মন্তব্যে সাকিবের কথায় পরিষ্কার, কারো চাওয়াতে নিজেকে পরিবর্তন করবেন না তিনি। নিজের গেমপ্ল্যান আর ইতিবাচক মানসিকতাকে সামনে রাখলেন সাকিব।

সাকিব বলেন, ‘নিজের ব্যাটিং নিয়ে আমি ইতিবাচক ছিলাম। সহজভাবে ভাবছিলাম- মারার বল পেলে মারব নাহয় ঠেকাব। সবসময় গেমপ্ল্যান এমন সাধারণ রাখি। এভাবেই সফল হয়েছি। আমি এটা পরিবর্তনও করব না!’

প্রথম ইনিংসে বাংলাদেশ দল ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হলে সেখান থেকে টেনে তুলতে ৬৭ বলে ৫১ রানের ইনিংস খেলেন সাকিব। যেখানে ৬টি চার ও ১টি ছয় মারেন। দ্বিতীয় ইনিংসেও সাকিবকে দলের বিপদের সময় ব্যাটিংয়ে নামতে হয়। যেখানে ৯৯ বলে ৬৩ রান করেন তিনি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ