1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
সভাপতি মনিরুল, সম্পাদক মুশফিকুর

এলপিজি ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের কমিটি গঠন

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২ ১১:৫৭ pm

ব্যবসা সততা উন্নতি এ স্লোগানে নেত্রকোনায় গঠন করা হয়েছে জেলা এলপিজি ডিস্ট্রিবিউটর এসোসিয়েশন। নবনির্বাচিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মনিরুল ইসলাম,সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সোহেল ও সাংগঠনিক সম্পাদক পদে উত্তম সাহা।

এর আগে জেলা এলপিজি ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের আহবায়ক কমিটির সভাপতি তরুন কমল বিশ^াসের সভাপতিত্বে স্থানীয় একটি হোটেলে শুক্রবার দুপুরে আলোচনা সভা শুরু করা হয়। এ সময় যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমান সোহেল,সদস্য সচিব আইনূল হক,সন্মানিত সদস্য রাকিবুল ইসলাম,মো ইমরানসহ জেলার এলপিজি ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিত্বে আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোঘণা করে নবনির্বাচিত কমিটির নাম প্রস্তাব করা হয়। উপস্থিত সকলের সিদ্ধান্তক্রমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মনিরুল ইসলাম,সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সোহেল ও সাংগঠনিক সম্পাদক পদে উত্তম সাহা।

নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ মনিরুল ইসলাম মলিন সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল বিষয়ে খোজখবর রাখেন বলেই উনার দূরদর্শিতার কারনে এলপিজিব্যবসার প্রসার গঠেছে। তিনি আরো বলেন এই এলপির ব্যবসা করতে গিয়ে নানা হয়রানির শিকার হতে হয়। বিশেষ করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাজারগুলোতে যেতে অনেক সময় চাঁদাবাজির মতো ঘটনা ঘঠে। আমরা এলপিজির ব্যবসায়ীরার প্রতিকার চাই। এজন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ