1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মহানবী (সঃ) কে কটুক্তির প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২ ১১:৫৩ pm

ভোলা জেলার লালমোহনে মহানবী (সঃ) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উপশহর গজারিয়া বাজারস্থ গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জুম্মাবার আসরবাদ বিশ্ব মুসলিম মিল্লাত গজারিয়া শাখার আহবায়ক অধ্যাপক মোঃ শহিদ উল্যাহ সেলিমের আহবানে ও বিশিষ্ট শিক্ষক নেতা মেহিদী আল ফোরকানের ব্যাবস্থাপনায় সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ আবু তাইয়্যেব। প্রভাষক মোঃ আব্দুজ জাহের হাওলাদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওঃ রফিকুল ইসলাম, অধ্যাপক মোঃ শহিদ উল্যাহ সেলিম,অধ্যাপক মোঃ সাইফুর রহমান,যুবনেতা রুহুল আমিন ফরাজি, সাইফুল ইসলাম শাকিল প্রমূখ।

এদিকে একই প্রতিবাদে আবুগন্জ বাজারে তৌহিদী জনতার ব্যানারে আবুগন্জ ও পার্শবর্তী এলাকার মসজিদের মুসুল্লিরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। জুমআর নামাজ শেষে শ্রমিক নেতা হাসনাইন আল মুসার সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশনের লালমোহন উপজেলা সভাপতি মাওঃ আবদুল মালেক, লালমোহন প্রেসক্লাবের সহসভাপতি ও শিক্ষক নেতা মোঃ মাহাবুব আলম, আবুগন্জ বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আবদুল্লা আল খোকন সহ বিভিন্ন মসজিদের খতীববৃন্দ। সভায় অভিযুক্ত বিজেপি নেতাদের সর্বোচ্চ শাস্তির দাবী জানানো সহ ভারতীয় পন্য বর্জনের আহবান করা হয়। সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল বাজার প্রদক্ষিন করে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ