1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনার দুর্গাপুরে মাটি খুরতে গিয়ে বের হচ্ছে তেল

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২ ১১:২৮ pm

নেত্রকোনার দুর্গাপুরে মাটি খুরতে গিয়ে বের হচ্ছে তেল। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্ঠি হয়েছে। দূর্গাপুর পৌর শহরের কাচারি মোড় এলাকায় মোজাম্মেল হকের বাসার পাশে বৃহস্পতিবার বিকেলে বিদ্যুতের খুঁটি পুততে গিয়ে গর্ত থেকে কালো ও খয়েরী রংয়ের জ্বালানি তেলের মতো দ্রব্য বের হতে থাকে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান জানায়,দুর্গাপুর পৌর শহরের কাচারি রোড এলাকায় ইতোমধ্যে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। এসব কাজে বিদ্যুতের খুঁটি পোতাসহ পাইলিংয়ের জন্য গর্ত করে গাড়তে হচ্ছে লোহার পাইপ। তবে বৃহস্পতিবার বিকেলে ওই এলাকার মোজাম্মেল হকের বিল্ডিংয়ের জন্য বিদ্যুতের খুঁটি কূপতে যায় মিস্ত্রী শফিকুল ইসলাম। এ সময় গর্ত করে ৫ ফুট গভীরে যেতেই ঘন-কালো খয়েরী রংয়ের ডিজেলের মতো তেল বের হতে থাকে।

এ সময় উৎসুক জনতা ভিড় করে পরে কেউ কেউ তা প্লাস্টিক মগ দিয়ে উঠিয়ে আগুন জ্বালাতে গিয়ে বুঝতে পারে এটা কোনো জ্বালানি দ্রব্য। এ খবর ছড়িয়ে পড়তেই আশপাশের লোকজন প্লাস্টিক বালতি,মগ ও কলসি নিয়ে ঐ তেল সংগ্রহ করতে থাকে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার। তিনি তাৎক্ষণিক পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকদের খবর দেন। তিনি আরো জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি এখানে কোনো তেলের সন্ধান পাওয়া যায়,তবে এটা রাষ্ট্রীয় সম্পদ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ