1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় প্রধানমন্ত্রী বরাবরে মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি প্রদান

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২ ১১:৫১ pm

মুক্তিযোদ্ধা সংসদে নির্বাচনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের দায়িত্ব পালনের ব্যবস্থা গ্রহণ, মুক্তিযোদ্ধা সন্তানদের চাকুরি কোঠা পুনঃবহাল, ভ‚য়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে বাতিল সহ ৫ দফা দাবীতে নেত্রকোনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে মুক্তিযোদ্ধারা।

বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বুধবার বিকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ¦ আব্দুল মতিন খানের সভাপতিত্বে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লেখক সাংবাদিক হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর খান পন্নী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহীম, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু,বীর মুক্তিযোদ্ধা এখলাছ আহম্মেদ কোরাইশী,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগন।

সভায় বক্তারা মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম উঠা ভ‚য়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে অবিলম্বে তাদের নাম বাতিল সহ জেলা সংসদের আর্থিক অনিয়ম সুষ্ঠু তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।পরে মুক্তিযোদ্ধাগন নেত্রকোনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ