1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইউক্রেনের ৩ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুন, ২০২২ ৯:০৮ am

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তাদের সামরিক বাহিনী মিকোলায়েভে দুটি মিগ-২৯ বিমান এবং খারকিভ অঞ্চলে একটি সু-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
তবে এ ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জেলেনস্কি ইউক্রেনে হামলা সম্পর্কে সতর্কবার্তা ‘শুনতে চাননি’ : বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশে রুশ হামলার আগে যুক্তরাষ্ট্রের সতর্কবাণী ‘শুনতে চাননি’।

বাইডেন লস অ্যাঞ্জেলেসে একটি তহবিল সংগ্রহের সংবর্ধনা অনুষ্ঠানে রুশ হামলার আশঙ্কা সম্পর্কে তার পূর্ব সতর্কতার কথা উল্লেখ করে বলেন, ‘আমি জানি, অনেকেই ভেবেছিল আমি অতিরঞ্জিত করে বলছি। কিন্তু আমি জানতাম যে আমাদের কাছে মূল্যায়নের জন্য ডেটা আছে।’ তিনি বলেন , রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সীমান্তে যেতে চলেছেন এবং এতে কোনো সন্দেহ নেই বলে সতর্ক করা হলেও অনেকের মতো জেলেনস্কি এটি শুনতে চাননি। খবর এএফপি’র।

২৪ ফেব্রুয়ারি পুতিন দেশটির বিরুদ্ধে ‘বিশেষ অভিযান’ ঘোষণা করার আগে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার প্রস্তুতি নিয়ে সতর্কতা বাড়াতে শুরু করে। সতর্কতাগুলো অবিশ্বাসের সাথে দেখা হয়েছিল এবং এমনকি কিছু ইউরোপীয় মিত্রদের কাছ থেকে এর তীর্যক সমালোচনাও হয়, তারা ওই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব শঙ্কাবাদী বলে মনে করেছিল।

সূত্র : রয়টার্স ও এএফপি

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ