1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জামিন পেলেন রাঙামাটির সেই সাংবাদিক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২ ২:২২ pm

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়ার সাংবাদিক ফজলে এলাহী জামিন পেয়েছেন। আজ বুধবার দুপুরে তাকে আদালত জামিন দেন।

গতকাল সন্ধ্যায় রাঙামাটি শহরের এডিসি হিলের নিজের বাসা থেকে সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার উপপরিদর্শক সাগর জানিয়েছেন, ঊর্ধ্বতন মহলের নির্দেশে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে ফজলে এলাহীকে গ্রেফতার করা হয়েছিল।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতের ওয়ারেন্টের পরিপ্রেক্ষিতে দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ফজলে এলাহীকে গ্রেফতার করা হয়।
সাংবাদিক ফজলে এলাহী জাতীয় গণমাধ্যমে দায়িত্ব পালনের পাশাপাশি দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমেরও সম্পাদক হিসেবে কর্মরত।

রাঙামাটির সাবেক সংরক্ষিত সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এবং তার মেয়ে নাজনীন আনোয়ারের বিরুদ্ধে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে ফজলে এলাহীর বিরুদ্ধে থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগ দুটি তদন্তের অনুমতি চাইলে আদালত সেই অনুমতি প্রদান করেছেন। পরবর্তীতে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের মাধ্যমে একটি ওয়ারেন্ট ইস্যু করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ