1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সিলেটের জৈন্তাপুরে পাহাড়ধসে নিহত ৪

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২ ৯:৩৬ am

সিলেটের বিভিন্ন এলাকায় রোববার রাতে ভারি বর্ষণ হয়েছে। প্রচণ্ড বৃষ্টিতে জৈন্তাপুরে পাহাড়ধসে শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ৩-৪টার মধ্যে উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের ঠাকুরির মাটি পূর্ব সাতজনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ। নিহতরা হলেন- সাতজনি গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে জুবের আহমদ (৩৫), তার স্ত্রী সুমী বেগম (৩০), জাবেদ আহমদের ভাই জুবের আহমদের মেয়ে সাফি আহমদ (৫) এবং মাওলানা রফিক আহমদের স্ত্রী শামীমারা বেগম (৪৮)।

সিলেটের জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগির আহমদ বলেন, ভারি বর্ষণের কারণে ভোরে টিলা ধসে ঘরের উপর পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় শিশুসহ এই চার জনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, নিহতদের টিনশেড ঘরটি সাতজনি গ্রামে টিলার নীচে ছিল। রাতভর বৃষ্টি হয়েছে। ফলে ভোরে টিলা ধসে ঘরের উপর পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরিবারের আরও কয়েক সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ