1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সরকারি টাকা আত্মসাতের মামলায় সাবেক চেয়ারম্যান রুম্মান গ্রেফতার

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুন, ২০২২ ১০:৫১ pm

সরকারি টাকা আত্মসাতের দায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার করেছে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী। গ্রেফতার মোঃ হাছিবুর রশিদ ওরফে রুমমান (৩২) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১ নং বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সোনাপুকুর ব্রক্ষোত্তর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।শনিবার (৪ জুন) দিবাগত রাত ১০ টার দিকে পার্বতীপুর উপজেলার সিংগীমারী বাজার থকে তাকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি মারফত জানা যায়, গ্রেফতার চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার দায়ে দিনাজপুর জজ আদালত ১ বৎসরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত হওয়ার পর হতে তিনি পলাতক ছিলেন। এর প্রেক্ষিতে র‌্যাব আসামীকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি আভিযানিক দল ৪ জুন রাতে অভিযান পরিচালনা করে চেয়ারম্যান হাছিবুর রশিদ রুম্মানকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ