
সাহিত্যের পরিসীমায় আমাদের পথ চলা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ২৪৭ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২ জুন রাতে শিল্প সাহিত্য সংসদের হলরুমে এডভোকেট মোস্তফা আহমেদ কায়ছারের সভাপতিত্বে এ আসর অনুষ্ঠিত হয় । আসরে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন মাশরুমের জনক আজিজুল ইসলাম,নজরুল ইসলাম,বাসু দেব দাস আসাদুল হক,কাজী হামিদুল হক মুখ। আসরটি পরিচালনা করেন আসরের সহ-সম্পাদক ডেইজী আদানী।
এছাড়া আসরটিতে সাহিত্য আসরের সদস্যরা কৌতুক, কবিতা আবৃত্তি ও গান গেয়ে মাতিয়ে তোলেন। আসরে বিভিন্ন পেশা শ্রেণির মানুষ অংশ নেন।
ভিন্নবার্তা/এমএসআই