1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মেহেরপুরে ৭০ বোতল ফেনসিডিলসহ আটক ৪

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২ ১১:০২ am

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে।

বৃহস্পতিবার (২ জুন) দিবাগত রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের আবু দাউদ মালের ছেলে নাদেম হোসেন (২২), কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রামের ডাবলু হোসেনের ছেলে মোমিন হোসেন (৩৫), নজরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩২) ও আইয়ুব হোসেনের ছেলে জিনারুল ইসলাম (৪০)।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কাজিপুর গ্রামের কাছারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপ-পরিদর্শক মেজবাহ উদ্দীন আহমেদের নেতৃত্বে এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই মাহাতাব উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।

ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ড এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় আটকদের নামে মামলা করা হয়েছে এবং তাদের গাংনী থানা পুলিশের কাছে সোপর্দ করে হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ