1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

১১ ঘণ্টা ধরে ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২ ৯:৪৫ am

গাজীপুরের মৌচাক এলাকায় পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে ১১ ঘণ্টা ধরে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর রাত ২টার দিকে উদ্ধার কার্যক্রম শুরু হলেও আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত লাইনচ্যুত বগি সরানো সম্ভব হয়নি।

লাইনচ্যুত বগি উদ্ধার না হওয়ায় জয়দেবপুর, মৌচাক, কালিয়াকৈর হাইটেক সিট, টাঙ্গাইলের মির্জাপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন রেলস্টেশনে নির্ধারিত ট্রেন আটকে আছে। এতে দুর্ভোগে রয়েছেন যাত্রীরা।

পাকশী রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহীদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঢাকা ডিভিশন থেকে রিলিফ ট্রেন কল করা হয়েছিল। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ