1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শূন্য রানে তামিম-জয়ের বিদায়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মে, ২০২২ ১০:৪৬ am

ম্যাচ শুরু হতে না হতেই কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে গেলেন মাহমুদুল হাসান জয়। প্রথম ওভারের দ্বিতীয় বলে পেছনে গিয়ে খেলতে চান জয়, কিন্তু পা আটকে থাকে ক্রিজেই।

তার ব্যাট ও প্যাডের মাঝে দিয়ে বল যায় স্টাম্পে। পরের ওভারেই উইকেট বিলিয়ে দেন আরেক ওপেনার তামিম ইকবাল।
আসিথা ফার্নান্দোর চতুর্থ বলে লেগে খেলতে গিয়ে প্রবীন জয়বিক্রমার তালুবন্দি হন তামিম। জয়ের মতো শূন্য রানে বিদায় নেন দেশসেরা এই ওপেনারও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫ রান।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে সোমবার (২৩ মে) মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। চট্টগ্রাম টেস্ট চলার সময় চোটের কারণে ছিটকে যান শরিফুল ইসলাম। এছাড়া একই টেস্টের পর জানা যায় নাঈম হাসানের মাঠের বাইরে যাওয়ার খবর। এই দুইজনের বদলে খেলবেন পেসার ইবাদত হোসেন ও অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

এক নজরে দুই দলের একাদশ-

বাংলাদেশ: তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাইজুল ইসরাম, মোসাদ্দেক হোসেন, সৈয়দ খালেদ আহমেদ এবং এবাদত হোসেন।

শ্রীলঙ্কা: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, প্রবীণ জয়াভিক্রমা, অসিথা ফার্নান্দো এবং কাসুন রাজিথা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ