1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হাওরে আগাম ফসল কর্তনের মাধ্যমে বিপ্লব ঘটানোর সম্ভাবনা

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মে, ২০২২ ১১:০৮ pm

দেশের বিস্তীর্ণ এলাকা তথা নেত্রকোনা,কিশোরগঞ্জ,সুনামগঞ্জ,সিলেট,হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া এই সাতটি জেলার প্রায় সাড়ে আট লাখ হেক্টর জমি নিয়ে হাওর অঞ্চল গঠিত।

দেশের মোট আয়তনের প্রায় এক-পঞ্চমাংশ জুড়ে রয়েছে এই হাওর অঞ্চল। প্রকৃত অর্থে নদীমাতৃক বাংলাদেশের প্রকৃতি ও অর্থনীতিতে হাওরের গুরুত্ব সীমাহীন। অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের কারনে হাওরের একমাত্র ফসল বোরো ধান ঘরে তোলার আগ পর্যন্ত হাওরাঞ্চলের মানুষ আকষ্মিক বন্যার আতঙ্কে থাকে।

মার্চ মাসের মাঝামাঝি থেকে মে মাসের প্রথম সপ্তাহ চৈত্র ও বৈশাখ পর্যন্ত সময়টা খুবই ঝুঁকিপূর্ণ। হাওর এলাকার মানুষের জীবন জীবিকা রক্ষা তথা ফসলের উৎপাদন বৃদ্ধি এবং বন্যা আসার আগেই ঘরে তোলা যায় এমন আগাম ধানের নতুন জাত উদ্ভাবনের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর বিজ্ঞানীরা।

ধানের ক্ষেত্রে স্বল্প জীবনকাল সম্পন্ন আলোক অসংবেদনশীল জাতসমূহ হাওরে চাষের জন্য উপযোগী। বিনা উদ্ভাবিত বিনাধান-১৬ ও বিনাধান-১৭ প্রায় সারা বছরই চাষ করা যায় অর্থাৎ আউশ ও বোরো মৌসুমেও চাষ করা যায়। এ জাতটি আলোক অসংবেদনশীল হওয়ার কারণে বোরো মৌসুমেও চাষাবাদ করে সফলতা পাচ্ছেন কৃষকরা।

এ সকল কারণে বোরো মৌসুমে সঠিক ব্যবস্থাপনায় জাতটি গড়ে প্রতি কাঠায় ৭ মণ হেক্টরে প্রায় ৭ টন ফলন দিতে সক্ষম যা অন্য যে কোনো জাতের তুলনায় বেশি। বোরো মৌসুমেও জাতটির সাফল্যে নেত্রকোনার মোহনগঞ্জের ভরাম এলাকার হাওরে কৃষকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। যার ফলে আগামি বোরো মৌসুমে জেলার অন্যান্য হাওর উপজেলায় জাতটির সম্প্রসারণের হলে জাতটি চাষাবাদে কৃষক উপকৃত হবে বলে আশা করা যাচ্ছে।

মোহনগঞ্জ উপজেলার হাওর এলাকার ভরাম গ্রামে বুধবার বোরো মৌসুমে বিনা উদ্ভাবিত স্বল্প জীবন কালীন ও উচ্চ ফলনশীল ধানের জাত বিনাধান-১৬ ও বিনাধান-১৭ এর কৃষক পর্যবেক্ষণ ট্রায়াল,ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন,বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনষ্টিটিউটের মহাপরিচালক ফসলের ২২টি জাত উৎপাদনকারী আর্ন্তজাতিক পুরস্কারপ্রাপ্ত কৃষি বিজ্ঞানী ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

বিনা উপকেন্দ্র শেরপুর নালিতাবাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ড.মোঃ মাহবুবুল তরফদারের সভাপতিত্বে এবং ফয়সাল আহম্মদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোনা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ শাহজাহান সিরাজ,মোহনগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন।
মাঠ দিবসে কৃষক মোঃ আনোয়ার হোসেন বলেন,তিনি এবার এক একর জমিতে বিনা ধান -১৬ চাষ করেছিলেন মাত্র ১শ ২৫ দিনে ধান কাটতে সক্ষম হন। প্রতি কাঠায় প্রায় ৭ মণ করে ধান পেয়েছেন। রোগ-বালাই ও পোকা মাকরের আক্রমন কম ছিলো ফলে উৎপাদন খরচ কম হয় ফলে ফলন হয়েছিল ভালো আগামীতে আরো বেশী জমিতে চাষ করবেন বলে জানান এ কৃষক। অপর কৃষক নূরু মিয়া বলেন,বিনাধান-১৭ আবাদ করে তিনি ভালো ফলন পেয়েছেন।

এ সময় প্রধান অতিথি কৃষি বিজ্ঞানী ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন,হাওর বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে তাই অকাল বন্যা ও পাহাড়ী ঢলে যাতে ফসলের ক্ষতি করতে না পারে ২৫মার্চের মধ্যে ধান কর্তনের লক্ষ্যে স্বল্পজীবন কালীন ধান বিনাধান-১৬ ও বিনাধান-১৭ ভবিষ্যতে কৃষকদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া হবে। এ ধান চাষে কৃষকগন নির্ভিগ্নে ফসল ঘরে তুলতে পারবেন।
বিশেষ অতিথি কৃষিবিদ শাহজাহান সিরাজ বলেন,পারমানবিক প্রযুক্তি ব্যবহার করে বিনা প্রথম বিনাধান ৭ উদ্ভাবন করে উত্তরবঙ্গে মঙ্গা দূর করতে সক্ষম হয়ে যেমন অবদান রেখেছিল তেমনি বিনাধান-১৬ ও বিনাধান-১৭ হাওরে আগাম ফসল কর্তনের মাধ্যমে বিপ্লব ঘটানোর সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন,উপযুক্ত জাত উদ্ভাবন ও যথাযথ সম্প্রসারনে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ